শিরোনাম
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে পিংড়া গ্রামে বসত ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি
  • মতলবে পিংড়া গ্রামে বসত ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

    ধনাগোদা বার্তা.

     

    মতলবে এক বসত ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর পিংড়া গ্রামের নুরুল ইসলাম হাজীর বাড়ীতে ঘটেছে।

    সরজমিনে জানাযায় গত ১৭ জানুয়ারি বুধবার গভীর রাতে নুরুল ইসলামের ঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারী ও কাঠের আলমারি সহ এক ব্রিফকেসের তালা খুলে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা সহ জায়গার একাধিক দলিল নিয়ে যায় চোরের দল।

    পরের দিন সকালে ফারুকের (নুরুল ইসলামের ছেল) স্ত্রী বাহিরে লাইটের সুইচ নিভাতে এসে দেখতে পায় ওই ঘরের তালা ভাঙ্গা এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তাৎক্ষণিক চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের মানুষজন ছুটে আস। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইউপি সদস্য কামরুল ইসলাম। এ ঘটনার পর বাড়ীর লোকজন থানায় একটি লিখিত অভিযোগ করলে এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ।

    এ বিষয়ে নুরুল ইসলাম হাজীর ছেলে ফারুক বলেন, ওই ঘরে আমার আব্বা, আম্মা থাকতো। তারা আমার ছোট ভাইয়ের ঢাকার বাসায় বেড়াতে যায়। আর এ সুযোগটি কাজে লাগায় চোরের দল। জানাশোনা কোন চোরের দল তালা ভেঙ্গে চুরির এই ঘটনাটি ঘটিয়েছে।

    ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় জানাতে বলি।

    এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা ভালোভাবে অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)