
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলার ১৫৫ নং নারায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর ও পশ্চিম পাশে দুইটি সিএনজি ও অটো স্টেন্ডের কারনে ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ দান । এ বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যা ৬৪৫ জন ও শিক্ষক সংখ্যা ১২ জন ।
সরজমিনে দেখা যায় নারায়নপুর বাজারে অবস্থিত ১৫৫ নং সরকারী প্রথমিক বিদ্যালয়ের দুই পাশে দুইটি সিএনজি ও অটোরিক্সা স্টেন্ডের কারন শিক্ষার্থীদের লেখাপড়া ব্যহত হচ্ছে । ক্লাস চলাকালীন সময়ে উচ্চস্বরে র্হন বাজানো যাত্রী ও সিরিয়াল নিয়ে চালকদের মাঝে ঝগরা, অশ্লীল ভাষার গালমন্দ করে তারা । তাদের হৈ চৈ এর কারনে শিক্ষার্থীরা পাঠদান অমনোযোগী হয়ে পড়ে ।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা যানায় আমাদের ক্লাসরুমের পাশ দিয়ে যানবাহন চলাচলের বিকট আওয়াজ চালকদের চিল্লা- চিল্লির কারনে আমরা ঠিক মত পড়াশোনা করতে পরছিনা ।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যাক্তিরা বলেন শিক্ষার মান উন্নয়ন, ও বিদ্যালয়ে সুস্থ পরিবেশে পাঠদানের জন্য দ্রততম সময়ের মধ্যে বিদ্যালয়ে পাশ থেকে সিএনজি ও অটো স্টেন্ড অন্যত্র সরিয়ে নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন তারা ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন বলেন আমি বিদ্যালয়ের সভাপতি ও অন্যান্ন সদস্যদের নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক বার অভিযোগ করেছি তারা বিষয়টি দেখবে বলে জানিয়েছে ।
বিদ্যালয়ের সভাপতি মোঃ শহিদ খালেদ সামছু বলেন আমাদের বিদ্যালয়ের পাশ থেকে স্টেন্ড গুলো অন্যত্র সরিয়ে নিতে সাবেক নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সাথে বেশ কয়েক বার বলেছি । কিন্তুু উনি বদলী হয়ে যান ।
