শিরোনাম
সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি |: মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ ‘জেলার ২’ দিয়ে বিশ্বজুড়ে ৭০০ কোটির ইতিহাস রজনীকান্তের পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা শুরু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে সাংবাদিকের চুরিকৃত ল্যাপটপ উদ্ধার
  • মতলবে সাংবাদিকের চুরিকৃত ল্যাপটপ উদ্ধার

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর আলো এর ভারপ্রাপ্ত সম্পাদক কবির মজুমদারের চুরিকৃত ল্যাপটপ ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ চুরির ঘটনায় হাজিগঞ্জ উপজেলার নাসিরকোট গ্রামের শিপন ইসলামকে আটক করে।

    জানা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চিরায়ু গ্রামের মৃত আবুল কালামের ছেলে কবির মজুমদার অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর আলো এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করে আসছেন। একুশে ফেব্রুয়ারি রাতে তিনি তার পেশাগত কাজের জন্য চাঁদপুর জেলা সদরে অবস্থান করছিলেন। অপরদিকে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতেই ছিলেন। একুশে ফেব্রুয়ারির দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গ্রামের বাড়ির ঘরে প্রবেশ করে। বসতঘরে অজ্ঞাত ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে কবির মজুমদারের মা চিৎকার দিলে ওই অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘরের আলো জ্বালিয়ে দেখা যায় যে কবিরের ব্যবহৃত ল্যাপটপ,চার্জার,পেনড্রাইভ সহ আলমিরা থেকে ইমিটেশনের গহনা ও নগদ টাকা খোয়া যায়। চুরির ঘটনায় কবির বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করে।

    পুলিশ জানায়, চুরির ঘটনার পর স্থানীয়ভাবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী উপজেলা হাজীগঞ্জের নাসিরকোট গ্রামের আমির কাজীর ছেলে শিপন ইসলামকে (৩৬) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

    ওসি মুহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে শিপনকে আটক করা হয়। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনায় সে আরও কয়েকজনের নাম বলেছে, এই বিষয়ে অভিযান চলছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।