শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে সুদের টাকা না দেওয়ায় বসতঘরে তালা দিলেন সুদ ব্যবসায়ী রোকেয়া বেগম রকি
  • মতলবে সুদের টাকা না দেওয়ায় বসতঘরে তালা দিলেন সুদ ব্যবসায়ী রোকেয়া বেগম রকি

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্য:

    মতলব দক্ষিণে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক অসহায় জেলের বসতঘরে তালা দিয়েছে রোকেয়া বেগম রকি নামের এক প্রভাবশালী সুদ ব্যবসায়ী। এসময় ঘরে থাকা স্বর্ণলাংকার, একটি গরু ও দুইটি মাছ ধরার নৌকা নিয়ে গেছে ওই সুদ ব্যবসায়ী।

    গত ৪ ফেব্রুয়ারী উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

    সরজমিনে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিদিরপুর গ্রামের নিমাই চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস একই উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামের জমাদার বাড়ির মৃত কাশেম আল জমাদারের মেয়ে রোকেয়া বেগম রকির কাছ থেকে গত ৬ বছর আগে ২লক্ষ ৫০ হাজার টাকা সুদে নেন। অসহায় জেলে ৫ টাকা সুদ হারে বছরে এক লক্ষ ৫০ হাজার টাকা সুদ দিতেন শ্যামল দাস। ৬ বছরে রোকেয়া বেগম রকি শ্যামলের কাছ থেকে মূল টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছে। বর্তমানে সুদের ১লক্ষ ৫০ হাজার টাকা পাবেন রকি বেগম ।

    এরই সূত্র গত ৪ ফেব্রুয়ারী রোকেয়া বেগম রকি সুদের টাকা আনতে গিয়ে টাকা না পেয়ে শ্যামলের বিয়ের উপযুক্ত মেয়ে ও তার স্ত্রীকে বসতঘর থেকে জোরপূর্বক বের করে ঘরে তালা জুলিয়ে দেয়। এসময় রকি ঘরে থাকা স্বর্ণলাংকার, একটি গরু দু’টি মাছ ধরার নৌকা নিয়ে যায় বলে জানান শ্যামলের স্ত্রী পার্বতী দাস।

    বর্তমানে ঘরে তালা থাকায় এবং রকির ভয়ে ঘরে প্রবেশ করতে পারছেন না ওই অসহায় জেলে পরিবার।

    এছাড়াও ওই গ্রামের রবি মাঝির কাছে বছরে ৬০ হাজার টাকা লাভে এক লক্ষ টাকা এবং মৃতুরঞ্জয় দাসের ছেলে জয়গুরু দাসের কাছে বছরে ত্রিশ হাজার টাকা লাভে ৫০ হাজার টাকা গত ১০/১২ বছর যাবত দিয়েছেন রোকেয়া বেগম রকি।

    এলাকার একাধিক ব্যক্তি জানান, রোকেয়া বেগম রকি মিষ্টি কথা বলে অসহায় হিন্দুদের কাছে সুদে টাকা লাগায়। টাকা দিতে দেরি হলে জোরপূর্বক বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়ে টাকা আদায় করে থাকেন।

    এ বিষয়ে জেলে শ্যামল চন্দ্র দাসের স্ত্রী পার্বতী দাস জানান, আমার স্বামী মাছ ধরতে নদীতে ছিল। রকি বেগম সুদের টাকা নিতে আসে। টাকা না পেয়ে আমাকে ও আমার মেয়েকে ঘর থেকে বের করে জোরপূর্বক তালা দিয়ে দেয়। এসময় ঘরে থাকা স্বর্ণলাংকার ও একটি গরু দুইটি মাছ ধরার নৌকা জোর করে নিয়ে যায়।

    এ বিষয়ে রোকেয়া বেগম রকি বলেন শ্যামল আমার কাছ থেকে ধারে টাকা নিয়েছে। আমার পাওনা টাকা না দেওয়ায় আমি তার ঘরে তালা দিয়েছি এবং গরু ও নৌকা নিয়ে এসেছি।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।