
চাঁদপুরের মতলব- গৌরীপুর পেন্নাই সড়কের মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকায় মোটরসাইকেল ধাক্কায় পথচারী দেলোয়ার হোসেন দেলু মিয়াজি (৬০) নামের একজন মারা গেছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সরজমিনে জানাযায়, নিহত দেলোয়ার হোসেন দেলু মিয়াজি পৌরসভার দশপাড়ার বাড়ি থেকে পানির ট্যাংকি চৌরাস্তা এলাকয় রাস্তা পার হচ্ছিলেন । এ সময় বিপরীতদিক থেকে আসা দ্রতগামী মোটরসাইকেল (চাঁদপুর-ল-৫৯-৫৩০১) আরোহী তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, অবৈধভাবে একটি কাভার্ডভ্যান রাস্তায় পার্কিং থাকার কারণে মোটর সাইকেল আরোহী তাকে দেখতে পায়নি বলেই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষর্দশিরা তারা বলেন ক্যাভারভ্যানটি রাস্তার পাশে দাড়ানো ছিল । এ সময় রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলর ধাক্কা লেগে রাস্তায় পরে যায়।
তিনি পৌরসভার দশপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ মিয়াজির ছেলে। তার স্ত্রী ও সন্তান নেই। প্রথম স্ত্রী মরা গেলে তিনি ২য় বিয়ে করেন পই স্ত্রীও তাকে রেখে চলে গেছেন। তিনি বর্তমানে তার ভাই জহিরুল ইসলামের সাথে থাকতেন।
জহিরুল ইসলামের স্ত্রী আখি আক্তার জানান আমার ভাসুর প্রায় দেরমাস চিকিৎসা শেষে গত পরশু বাড়ীতে আসে। তিনি চোখে কম দেখতেন । মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। ওই সময় মোটরসাইকেল আরোহী মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল থানায় নিয়ে আসেন ।
মতলব দক্ষিণ থানার এসআই সাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানা নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে রয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন এটঘনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
