শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব উত্তরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
  • মতলব উত্তরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

    ধনাগোদা বার্তা.

     

    নাঈম মিয়াজী :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে অগ্নকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে ঢেউটিন ও চেক বিতরন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

    ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউপি কমপ্লেক্স মাঠে ঢেউটিন ও চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

    এসময় প্রধান অতিথি ড. শামসুল আলম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ কারণে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একসূত্রে গাঁথা তেমনি বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা এখন সমার্থক।’

    তিনি বলেন, আমরা সকলেই জানি আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। আর এই সরকার শুধু শহরকেন্দ্রিক নয়, একই সাথে তারা শহরের সাথে তালমিলিয়ে গ্রামাঞ্চলেরও উন্নয়ন করেন।

    ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এএসপি(মতলব সার্কেল)ইয়াছির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও
    মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসলামবাদ ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
    গাজী ইলিয়াছুর রহমান, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. জসিম উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলাওয়াত করেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ।

    উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চৌদ্দটি দোকানের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ১৬ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়।

    প্রধান অতিথি আরো বলেন, আমরা অত্যন্ত সুভাগ্যবান কারণ বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনাকে পেয়েছি যিনি এ জাতির দায়িত্ব কাঁধে নিয়েছেন। পিতার দর্শন, আদর্শ বুকে ধারন করে তার স্বপ্ন বাস্তবায়ন করে মানুষের মুখে হাসি ফোটাতে সকল বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।