শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে খেলাধুলার নামে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।
  • মতলব উত্তরে খেলাধুলার নামে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল প্রধান
    মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে গ্ৰীস্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
    জানা গেছে,৫২তম গ্ৰীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার নামে মতলব উত্তরের প্রতিটি হাইস্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা করে চাঁদা নিয়েছে। গ্ৰীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দায়সারা ভাবে হয়েছে। কিন্তু গ্ৰীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কোনো পুরস্কার প্রতিযোগীদের দেওয়া হয়নি বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও , শিক্ষার্থীরা অভিযোগ করেন।এ ক্ষেত্রে ৩৯টি হাইস্কুল ও ১২ টি মাদ্রাসা সহ ৫১টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা করে প্রায় ২ লাখ টাকা চাঁদা আদায় করে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। কিন্তু গ্ৰীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়নি।

    অপরদিকে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দায়সারা ভাবে আয়োজন করে। এবারও মতলব উত্তরের ওই ৩৯টি হাইস্কুল ও ১২ টি মাদ্রাসা সহ ৫১টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা করে প্রায় ২ লাখ টাকা চাঁদা আদায় করে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

    ২১জানুয়ারি মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সেখানে প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের নিন্ম মানের পুরস্কার দেওয়ায় মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ ৫২তম গ্ৰীস্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার নামে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা করে প্রায় ৪ লাখ টাকা চাঁদাবাজি করে নিন্মমানের পুরস্কার দেবে কেন?
    শিক্ষকদের দাবি যেহেতু গ্ৰীস্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়নি। সেহেতু পুনরায় এতো টাকা চাঁদা আদায় না করতে পারতো।এতো টাকা চাঁদা দিলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা মানতে চায়না। তাদের দাবি কয়েকটি ইভেন্টের পুরস্কার দিতে কি এতো টাকা লাগে।
    প্রতিটি প্রোগ্ৰামের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এতো টাকা চাঁদাবাজি করে। তাহলে তার খুঁটির জোর কোথায়?
    খোঁজ নিয়ে জানা গেছে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির সভাপতি হলেন পদাধিকার বলে উপজেলা পরিষদ চেয়ারম্যান। তাহলে তিনি কি এ ব্যাপারে নজর দেননা।

    মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস মহোদয়ের মুঠোফোনে (01715497997) কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

    মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও)একি মিত্র চাকমা বলেন, আমি তো নতুন যোগদান করেছি।সব কিছু অবগত নই।তবে খোঁজ নিয়ে দেখবো। অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

    মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ বলেন, গ্ৰীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা যখন অনুষ্ঠিত হয়েছে তখন আমি হজ্বে গিয়েছিলাম। দায়িত্বে ছিলেন জেলা শিক্ষা অফিসার।কাজ গুলো করেছেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। গ্ৰীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল।তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়নি।আর ৪ হাজার টাকা করে চাঁদা নেওয়া এটা সত্য।কারন এটা আমি দায়িত্বে থাকার আগে থেকেই রেজুলেশন করা। তবে শীতকালীন সাথে গ্ৰীস্মকালীন পুরস্কার দেয়া হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)