
মতলব দক্ষিণ প্রতিনিধি ঃ মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গত ৪ জানুয়ারি বিকাল তিনটায় মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মতলব পৌর ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ তামিম এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা কামরুল হাসান নিপুুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ জহির সরকার, মতলব পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে কেক কাটার মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভার পূর্বে মতলব সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
