শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণে ফায়ার সপ্তাহের শুভ উদ্ভোধন
  • মতলব দক্ষিণে ফায়ার সপ্তাহের শুভ উদ্ভোধন

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধিঃ

    চাঁদপুরের মতলব দক্ষিণে” দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১৫ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ষ্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফায়ারম্যান আল-আমিনের সঞ্চালনায় জাতীয় সংগীতের সংমিশ্রণে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ফায়ার সপ্তাহের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।

    জানা যায় যে,( ১৫-১৭) নভেম্বর পর্যন্ত ফায়ার সপ্তাহ-২০২২ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে । ফায়ার সপ্তাহ উদ্ভোধন শেষে অগ্নি নির্বাপনী আধুনিক যন্ত্রপাতি নিয়ে দৃষ্টিনন্দন প্রদর্শনী’র আয়োজন করা হয়।

    প্রদর্শনী কার্যক্রমে আধুনিক যন্ত্রসামগ্রীর নাম, ব্যবহার বিধি ও সুবিধা সমূহ নিয়ে কর্মকর্তাদের সম্মুখে আলোকপাত করেন অত্র স্টেশনের ফায়ারম্যান আল-আমিন ও রাকিব হোসেন। অগ্নি নির্বাপনী আধুনিক যন্ত্রপাতির মধ্যে ছিল, অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ, কানেকটিং হেড, কানেটিং ব্লিচিং, হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চ পাইপ,লো ল্যাভেল স্টেইনার, রোলার স্টেইনার, হেলমেট, বিগ হ্যামার, ফায়ারম্যান এক্স বড়-ছোট, বৈদুত্যিক চেইন-স, হাইড্রোলিক পাওয়ার ইউনিট, হাইড্রোলিক র‍্যাম জেক, ব্রিদিং এ্যাপারেটস, রক কাটার, প্রাইভার, লাইফ জ্যাকেট, ফায়ারম্যান ড্যামি, জেনারেটর, এক্সটিং গুইসার, নজেল ইত্যাদি।

    সপ্তাহের শেষ দিন ১৭ নভেম্বর বৃহস্পতিবার জমকালোভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফায়ার সপ্তাহের সমাপ্ত ঘটবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খাঁন, মতলব দক্ষিণ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালহে আহম্মদ, পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের কাউন্সলর মোঃ লিয়াকত হোসেন, দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান প্রমুখ ।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন মোঃ হাবিবুল্লাহ, পবিত্র গীতা পাঠ করেন, দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র বিপুল গোলদার।

    এ সময় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, ফায়ার সার্ভিস অর্থ অগ্নি সেবা। গতি,সেবা,ত্যাগের মহিমায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আকস্মিক অগ্নিকান্ডে দূর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।

    নতুন প্রজন্মকে অগ্নি নির্বাপনের কৌশল সম্পর্কে জাগ্রত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনী মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।