শিরোনাম
ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে ব্যাংকের ভল্ট থেকে ২৭ লক্ষাধিক টাকা চুরি
  • মতলব দক্ষিণে ব্যাংকের ভল্ট থেকে ২৭ লক্ষাধিক টাকা চুরি

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাটবাজার এলাকায় অবস্থিত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ‘সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র শাখা থেকে ২৭ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। গত বুধবার গভীর রাতে ওই চুরি সংঘটিত হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    পুলিশ, ওই শাখা ব্যাংক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুন্সীরহাটবাজার এলাকার একটি ভবনের দোতলায় ওই শাখা ব্যাংকটির অবস্থান। গত বুধবার গভীর রাতে একটি চোরের দল ওই ব্যাংকের পূর্ব দিকের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্যাংকটির ভেতরে রাখা সবগুলো সিসি ক্যামেরার ওপর কালো রংয়ের স্প্রে করে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটির গোপন কক্ষে রাখা ভল্ট খুলে ব্যাংকের ২৭ লাখ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়। যাবতীয় প্রমাণ নষ্ট করার জন্য চোরেরা যাওয়ার সময় সেখানকার সিসি ক্যামেরার মেমোরিও খুলে নিয়ে যায়। এ সময় ওই শাখা ব্যাংকের দুই নৈশপ্রহরী মোর্শেদ আলম ও মো. ইব্রাহীম ব্যাংকটির ফটকের সামনে অবস্থান করছিলেন।

    ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ওই ব্যাংকের সহকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন ব্যাংকটিতে এসে দেখতে পান, সেখানকার জানালার গ্রিল কাটা এবং ভেতরের ভল্ট খোলা। সেখানে গচ্ছিত রাখা টাকাও নেই। সঙ্গে সঙ্গে মুঠোফোনে তিনি প্রথমে ঘটনাটি তাঁর ব্যাংকের ব্যবস্থাপক এম এ হালিম ভূঁইয়াকে জানান। পরে পুলিশকেও ফোন করে জানান।

    খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, চাঁদপুর পুলিশের অপরাধ দমন বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু জাহিদ ও চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান। তাঁরা ব্যাংকটির কর্মকর্তা, কর্মচারী ও নৈশপ্রহরীদের কাছ থেকে ঘটনাটির বিবরণ নেন।

    ওই শাখা ব্যাংকের ব্যবস্থাপক এম এ হালিম ভূঁইয়া বলেন, প্রতিদিনের মতো বুধবার বিকেল সাড়ে চারটায় কাজ শেষ করে ব্যাংকটি বন্ধ করে বাড়ি ফিরে যান। রাতে ব্যাংকটির পাহারায় তাঁর দুই নৈশপ্রহরী ছিল। ভল্ট থেকে এত টাকা চুরি হওয়ার ঘটনায় তিনি হতাশ ও চিন্তাগ্রস্ত। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানেন না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

    মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, জানার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তবে তদন্ত চলছে মামলা প্রক্রিয়াধীন ।

    ক্যাপশনঃ মতলবে সোস্যাল ইসলামী ব্যাংকের চুরির ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় ও ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)