
মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনে করার প্রক্রিয়ায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরউদ্দিন মিজি ও সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানকে অভিনন্দন জানিয়ে আনন৷ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।
গত ২৭ জানুয়ারি ( বৃহস্পতিবার) বিকাল চারটায় মতলব দক্ষিণ উপজেলা সদরের মধ্য কলাদী বালুর মাঠ থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আশ্রাফ আলী পাটোয়ারীর অনিকের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি বের হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে এসে সমবেত হয়। পরে মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশ্রাফ আলী পাটোয়ারী অনিকের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভাটি সমাপ্তি করা হয়। বক্তব্যে অনিক পাটোয়ারী মমতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে শীঘ্রই নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া করায় জেলা ছাত্রলীগের অভিনন্দন জানান। এসময় মিছিলে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মিছিল করা হয়।
এ সময় মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ, মতলব পৌর ছাত্রলীগ,মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ এবং সকল ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
আনন্দ মিছিলটি সফল ও স্বার্থক ভাবে সম্পন্ন করার জন্য সকল ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশ্রাফ আলী পাটোয়ারী অনিক।
