শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
  • মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা গত ১২ অক্টোবর বিকালে আনন্দ শোভাযাত্রা বের করে। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সময়োপযোগী কমিটি অনুমোদন দেয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ও চাঁদপুর জেলা ছাত্রলীগকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

    আনন্দ শোভাযাত্রাটি মতলব দক্ষিণ উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না।

    বক্তৃতায় তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এমএ আজিজ বাবুল, ফারুক আহমেদ বাদল, হানিফ চৌধুরী,লোকমান হোসেন বাবুল, মতিন পাটোয়ারী অনুক কুমার ঘোষ,গোলাম হায়দার মোল্লা, উপজেলা যুবলীগ নেতা উত্তম ঘোষ,আল এমরান চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোল্লা আলম,মতলব বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা ফয়সাল সরকার,মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সদস্য ও আ’লীগ নেতা আল মহসীন প্রধান ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য প্রার্থী রিয়াদুল আলম রিয়াদ,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, শাওন প্রধান, পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বিসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।