শিরোনাম
নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু বিমানবন্দরে পাখির আঘাত ঠেকাতে বিশেষ উদ্যোগ বেবিচকের কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম নিষেধাজ্ঞা শেষে বরিশালে জমে উঠেছে ইলিশের হাট, দামও বেশ চড়া শীতের আগেই কেন দাঁত শিরশির করে? করণীয় জানালেন বিশেষজ্ঞ বোয়ালমারীতে অটোভ্যান দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত মা নিজের অভিনীত ২৫০ ছবির মধ্যে মাত্র ১১টিকে সেরা মানেন পরেশ রাওয়াল নরসিংদীর চরে আধিপত্য নিয়ে টেটাযুদ্ধে আহত ১০, আটক ৪
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদের উপর কিশোর গ্যাং এর হামলা
  • মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদের উপর কিশোর গ্যাং এর হামলা

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য:

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের উপর অতর্কিতভাবে কিশোর গ্যাং এর হামলার হয়েছে। এ হামলায় তিনি গুরুতর আহত হন। ১৮ মার্চ বেলা আনুমানিক সাড়ে ১০টায় ঘোষপাড়ার বাসা থেকে উপজেলা পরিষদের যাওয়ার পথে ঘোষপাড়া এলাকায় ১০/১২ জন অজ্ঞাতনামা স্কুল ড্রেস পরিহিত কিশোর/যুবক (কিশোর গ্যাং) উপজেলা চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে বাম হাত ও হাটুতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাকে চিকিৎসা সেবা প্রদান করেন। আহত উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ জানান, আমি বাসা থেকে অফিসে যাওয়ার পথে ১০/১২ জন সন্ত্রাসী আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমি জীবন রক্ষার জন্য ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়িয়ে আসে এবং তারনা পালিয়ে যায়। তবে কাউকে চিনতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেখতে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খাইয়ুর কবির, থানার ভারপ্রাপ্ত (ওসি) রিপন বালা। থানার ভারপ্রাপ্ত (ওসি) রিপন বালা জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে খবর পেয়ে আহত উপজেলা চেয়ারম্যান দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)