শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মতলব পৌরসভা চ্যাম্পিয়ন
  • মতলব দক্ষিনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মতলব পৌরসভা চ্যাম্পিয়ন

    ধনাগোদা বার্তা.

    খেলাধুলা মাধ্যমে শরীর স্বাস্থ্য ও মন পরিচ্ছন্ন থাকে এবং মেধা বিকশিত হয়… পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

    সমির ভট্টাচার্য্যঃ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন বলেছেন,খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ও মন পরিচ্ছন্ন থাকে এবং মেধা বিকশিত হয়। শুক্রবার বেলা এগারোটায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় নিউ হোস্টেল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন।

    তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানগিলোতে এ প্রতিযোগিতার উদ্যেগ নিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের পরিচর্যা করলে শরীর স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমনি সমাজের সকল অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, মতকব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় মতলব পৌরসভা ৪ -১ গোলে নারায়নপুর ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ , সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রহিম খান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান, কাউন্সিল সারোয়ার সরকার লিখন, পিন্টু সাহা, ও সাইফুল ইসলাম মোহন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। উল্লেখ্য, আগামী ২৩ মে জেলা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় চাঁদপুর স্টেডিয়ামে কচুয়া উপজেলার সাথে মতলব দক্ষিণ উপজেলা অংশ নিবেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।