
মতলব প্রতিনিধি ঃ
১৫ই আগস্ট ২০২২ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
৩ রা আগস্ট সকাল দশটায় দক্ষিণ উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা হকের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ । সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু , অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া , বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিরা । সভায় ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে আলোচনা করা হয় ।
