শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন | সভাপতি শাজাহান – সম্পাদক মামুন
  • মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন | সভাপতি শাজাহান – সম্পাদক মামুন

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২ এপ্রিল নারায়ণপুর বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
    এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই সাবেক সভাপতি মো. শাহাজাহান প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। একই সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মো. ইয়াছিন সরকার।

    সাধারণ সম্পাদক পদে মোট দুই জন প্রার্থীর মধ্যে ২২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মামুন প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু তাহের প্রধান পেয়েছেন ৯১ ভোট।

    এ ছাড়া সহ-সভাপতি পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. মোখলেছুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ পাঠান পেয়েছেন ১৫৭ ভোট।

    যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাসুদ প্রধান পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন চার জন। এর মধ্যে ১৯৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আলম তালুকদার, ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. রেহান উদ্দিন, ১৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. বিল্লাল সরকার, ১৪৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. শরিফ বেপারী ও ১০১ ভোট পেয়ে পরাজিত হন নির্মল চন্দ্র দাস।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান।

    নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী সমবায় অফিসার সঞ্জয় দাস, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রধান ও সদস্য মো. জোহর আলী।

    এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক ও ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মো. ইকবাল হোসেন হাওলাদার প্রমুখ ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।