
স্টাফ রিপোর্টার
মতলব বাজারের উত্তর পট্রি মেসার্স হরে কৃষ্ণ সাহা ( সুজিৎ সাহা) দোকান ঘরের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ জানুয়ারী গভীর রাতে প্রথমে ঘরের পিছনের অংশে চাল কেটে দোকান ঘরে প্রবেশ করতে ব্যার্থ হয়ে আবারও সামনের অংশে আবারও চাল কেটে ঘরে প্রবেশ করে এবং দোকানে থাকা গোল্ডলিফ ও বেনসন সিগারেট নিয়ে যায় চোরের দল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন ।
মতলব বাজারের একাধিক ব্যাবসায়ীরা জানান মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির উদাসীনতার কারনে এমন চুরির ঘটনা ঘটেছে তারা ১২ জন নাইটগার্ডের পরিবর্তে ৫ জন নাবালক ছেলেদের দিয়ে বাজার পাহারা দিচ্ছে ।
দোকান মালিক সজিব সাহা বলেন প্রতিদিনের ন্যায় রাত ৯টার সময় দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই । পরদিন সকালে এসে দেখি দোকানের উপরের টিন কাটা এবং গোল্ডলিফ ও বেনসন সিগেরেট নিয়ে গেছে ।
