
সমির ভট্টাচার্য্য ঃ
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ,সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রথমেই উপস্থিত মায়েরা শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে তাদের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে বিদ্যালয় পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এসৃয় মায়েদের উদ্দেশ্যে তারা বলেন, প্রত্যেক মায়েরা তার ছেলে-মেয়ে কখন স্কুলে আসে, কখন বাসা-বাড়ীতে ফিরে এবং যাদের সাথে মিশে তাদের ভাল মন্দ খোজ খবর নিতে পাড়লে কারো সন্তানই খারাপ দিকে ধাবিত হবে না। কলেজ পর্যায়ে না যাওয়া পর্যন্ত সন্তানদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা।কারন বর্তমানে মোবাইলের কারনে অধিকাংশ স্কুলে পড়ুয়া ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া বাসা বাড়ীতে লেখাপড়া করার সময় দরজা জানালা খোলা রাখতে হবে।এতে করে সন্তানদের প্রতি বাবা মায়ের দৃষ্টি থাকবে। দরজা জানালা বন্ধ করে লেখাপড়া করতে সুযোগ দিলে তার মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়বে।তাই এ বিষয়ে মায়েদের শতর্ক থাকতে হবে। স্কুলে আসা যাওয়ার পথে কোথাও কেউ উত্তক্ত করলে ৯৯৯ অথবা স্থানীয় পুলিশ প্রশাসন পরিচালনা কমিটি এবং শিক্ষকদেরকে ফোন দিয়ে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। মায়েরদের উদ্দেশ্যে আরো বলেন,ভাল ছেলে বা লোভে পড়ে কেউ বাল্য বিবাহ দিবেন না।আপনার সন্তানের প্রতি রীতিমত টেককেয়ার নিলে তিনিই একদিন উচ্চ শিক্ষা লাভ করে দেশের উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হবে। মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোজাহের হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতকব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আছিয়া আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য আল মহসীন প্রধান, মিরান হোসেন মিয়াজী এবং অভিভাবকবৃন্দ। এ উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন সরকার,নাজমুল সরকারসহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা ।
