শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • যোগাযোগ হচ্ছে যে কোনো রাষ্ট্র উন্নয়নের পূর্বশর্ত- পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • যোগাযোগ হচ্ছে যে কোনো রাষ্ট্র উন্নয়নের পূর্বশর্ত- পরিকল্পনা প্রতিমন্ত্রী

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টারঃ

    চাঁদপুরের মতলব- গজারিয়া সেতু নির্মান বিষয়ক স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শমসুল আলম।

    ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর পাম্প সংলগ্ন মাঠে মতবিনিময় সভায় সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্মসচিব ভিখারুদৌলাহ চৌধুরীর সঞ্চালনায় এবং সচিব মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল ও পরিকল্পনা কমিশনের সচিব ও সদস্য সত্যজিৎ কর্মকার।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক লিয়াকত আলী।মূল বক্তব্য উপস্থাপন করেন টিপসা প্রতিনিধি কার্লোস প্রেস।

    মতলব-গজারিয়ার মধ্যখানে সেতু নির্মানে সম্ভাব্যতা সমীক্ষার অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
    চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান,
    চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ,
    কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান চৌধুরী,
    চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান চৌধুরী ভুলন, চাঁদপুর জেলা স্বেচ্ছাস্বেবকলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী প্রমূখ।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যোগাযোগ হচ্ছে যে কোন রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্ত। তাই এ সরকার যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। সেই গুরুত্ব থেকেই বর্তমান সরকার এই মতলব-গজারিয়া সেতু নির্মানের কাজের প্রতি গুরুত্ব অনুধাবন করছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার অর্জন বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন,সিট মহলের ৭০ বছরের সমস্যা জননেত্রী শেখ হাসিনা সমাধান করছেন। এখানে ৩১ বর্গ কিলোমিটার আমরা সবাই বেশী পেয়েছি। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল এমরান খান, ওসি মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ উল্লাহ মাষ্টার, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার,বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন সহ আওয়াজ ও অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ ও সুধীজন, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।