শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ভ্যানগাড়ী চালককে অর্থদন্ড
  • স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ভ্যানগাড়ী চালককে অর্থদন্ড

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামে বুধবার (২০ জুলাই) দুপুরে দশম শ্রেনীর (১৫) এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জয়নাল আবেদীন (৩৬) নামক এক ভ্যানগাড়ী চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ জুলাই বুধবার রাত সাড়ে ৮ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রায় ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

    কিশোরীটি উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ভ্যানগাড়িচালক জয়নাল আবেদীনের বাড়ি উপজেলার উপাদী গ্রামে। ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তিনি।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , দুপুর দুইটায় বিদ্যালয় থেকে ছাত্রী হেঁটে বাড়ি যাচ্ছিল। বহরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ওই চালক তাঁর ভ্যানগাড়িসহ সেখানে আসেন এবং গাড়িটি থামিয়ে কিশোরীটির সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

    এতে সায় না দিলে ওই চালক জোর করে ভ্যানচালক ছাত্রীর শরীরের একাধিক স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় তার কান্না ও ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ভ্যানচালককে আটক করে রাখে।

    পরে বিদ্যালয়ের সভাপতি কে জানালে সভাপতি রফিকুল ইসলাম বলেন,ছাত্রী স্কুল থেকে দুপুরে বাড়ী ফেরার পথে ওই ভ্যানগাড়ী চালক তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ছাত্রীর কাছ থেকে ঘটনাটি জেনে স্থানীয় লোকজন একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই ভ্যানগাড়িটিকে অনুসরণ করেন এবং বহরী এলাকায় তাঁকে গাড়িসহ আটক করা হয়।

    পরে আমি বিষয়টি মতলব দক্ষিণ থানায় খবর দিলে পুলিশ এসে ভ্যানগাড়ী চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদন্ড দেয়া হয়। কিশোরীটির বাবা অভিযোগ করে বলেন, এ ঘটনায় তাঁর মেয়ে খুবই শঙ্কিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। ইউএনও ফাহমিদা হক বলেন, আটককৃত আসামীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।