• প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি
  • স্বয়ংক্রিয় কাজ করতে সক্ষম এআই এজেন্ট
  • স্বয়ংক্রিয় কাজ করতে সক্ষম এআই এজেন্ট

    কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আসছে নতুন এক প্রযুক্তি, যাকে বলা হচ্ছে এআই এজেন্ট বা এআই সহকারী। সাধারণ চ্যাটবট কেবল নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিলেও এই এজেন্ট ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী নিজেই ধাপে ধাপে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে।

    প্রযুক্তির ভাষায়, চ্যাটবট পরামর্শদাতার ভূমিকা পালন করলেও এআই এজেন্ট সরাসরি কর্মীর মতো হাত বাড়িয়ে কাজ করে। এটি ব্যবহারকারীর হয়ে ই-মেইল পড়া, উত্তর তৈরি করা, বৈঠকের সময় নির্ধারণ কিংবা ভ্রমণের টিকিট কাটার মতো কাজ নিজে থেকেই করতে সক্ষম।

    তবে এই প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে, তেমনি রয়েছে বড় ধরনের ঝুঁকি। স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে এটি ভুল করে ফেলতে পারে, যেমন ভুল ঠিকানায় ই-মেইল পাঠানো বা ভুল ব্যক্তির কাছে অর্থ স্থানান্তর করা। এছাড়া সাইবার অপরাধীরাও এসব এজেন্ট হ্যাক করে ক্ষতিকর কাজ হাসিল করতে পারে।

    প্রযুক্তি বিশেষজ্ঞরা তাই পরামর্শ দিচ্ছেন, এআই এজেন্টকে অতিরিক্ত ক্ষমতা না দিয়ে ছোট ও নিরাপদ কাজ দিয়ে শুরু করা উচিত। টাকার লেনদেন বা গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের অনুমোদন রাখা বাধ্যতামূলক। দিনশেষে প্রযুক্তির লাগাম যেন মানুষের হাতেই থাকে, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

    আরও পড়ুন

    এ বছরের সেরা ইমোজি: আধুনিক ডিজিটাল যোগাযোগের নতুন ভাষা
    প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান
    গৌরব ও ঐতিহ্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ
    ইন্টারনেট ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার
    ফেসবুকের নাম পরিবর্তন | নতুন নাম দেয়া হয়েছে “মেটা”
    কুমিল্লার ঘটনায় আইন হাতে তুলে নেবেন না : ধর্ম প্রতিমন্ত্রী
    ১৭৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করল বিটিআরসি