শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • হরিণাঘাট নৌ-পুলিশের অভিযানে ২৩ মামলা ১ কোটি ৭০ লাখ মিটার কারেন্ট জাল ও ৭ হাজার কেজি জাটকা জব্দ।
  • হরিণাঘাট নৌ-পুলিশের অভিযানে ২৩ মামলা ১ কোটি ৭০ লাখ মিটার কারেন্ট জাল ও ৭ হাজার কেজি জাটকা জব্দ।

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুরের নৌ পুলিশের সবগুলো ফাঁড়ির মধ্যে হরিনাঘাট নৌ-পুলিশ সবার চেয়ে বেশি সফলতা অর্জন করেছে।

    মার্চ এপ্রিল দুমাস জাটকা রক্ষায় নদীতে অভয়াশ্রম ঘোষণা করার পর থেকে চৌকস পুলিশ কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল,২শতাধীক জেলেকে আটক করে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযানে ৭ হাজার কেজি জাটকা ও ৪০ টি জেলে নৌকা জব্দ করা হয়।

    জাটকা অভিযান ছাড়াও নৌ পুলিশ মেঘনা নদীতে অবৈধ ভাবে বাগদা চিংড়ির পোনা ধরে পাচার করার সময় ২ লক্ষ ৪০ হাজার পিস বাগদা চিংড়ি সহ একজনকে আটক করেছে।
    চাঁদপুরের ইতিহাসে হরিনাঘাট নৌ পুলিশ সবচেয়ে বেশি অভিযান চালিয়ে জেলে কারেন্ট জাল ও নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে।
    হরিনাঘাট নৌ পুলিশের ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেনের সবচেয়ে বড় সফলতা কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন নৌ পুলিশ সুপার কামরুজ্জামান।
    শনিবার বিকেলে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে নৌ-পুলিশের সাথে আলোচনা করে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
    জাটকা অভিযানের শেষ দিন সর্বশেষ শুক্রবার ভোরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ জেলে পাঁচটি জেলে নৌকা সহ ১০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে। এ ঘটনায় নৌ-পুলিশ মৎস্য আইনে পাঁচটি মামলা দায়ের করে। জেলেদের আটক করার পর তাদের ছাড়িয়ে নিতে নৌ পুলিশকে হুমকি দেওয়ায় মাছ পাচারকারী ইউসুফ বন্দুকশীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
    মামলার আসামি ইউসুফ বন্দুকশী পলাতক থাকায় তাকে আটক করতে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

    এ বিষয়ে হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে জাটকা রক্ষায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল,২শতাধীক জেলেকে আটক করে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৭ হাজার কেজি জাটকা ও ৪০ টি জেলে নৌকা জব্দ করা হয়। কারেন্ট জাল ১২ মাস নিষিদ্ধ তাই জাটকা ও কারেন্ট জালের উপর নৌ পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে।
    মৎস্য আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এদের মধ্যে পলাতক আসামিদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাটকা পাচারকারী ও তাদের মদদ দাতাদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
    মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
    মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
    বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
    বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
    কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে 
    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত