
সমির ভট্টাচার্য:
মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পুরন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয় ৪জন। প্রথম হয়েছেন মোঃ আবুল হাসেম, ব্যালট নং ১ ( প্রাপ্ত ভোট ২১৮),দ্বিতীয় হয়েছেন মোঃ নাসির উদ্দিন প্রধানীয়া ( আলমাছ) ( প্রাপ্ত ভোট ১৬৪), তৃতীয় হয়েছেন মোঃ হুমায়ুন কবির, ব্যালট নং ৫ ( প্রাপ্ত ভোট ১৪৭) ও চতুর্থ হয়েছেন মোঃ মোখলেছুর রহৃমান, ব্যাকট নং ৪ ( প্রাপ্ত ভোট (১২৫)। এছাড়া ১১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন প্রদীপ চন্দ্র দাস, ব্যালট নং ৩।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন। প্রিসাইডিং অফিসার জানান, নির্বাচনে ৩৪৭ জন ভোটের মধ্যে ৩০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই ভোটের মধ্যে ৬ টি ভোট বাতিল হয়।
