
সমির ভট্টাচার্য্য :
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর মতলব দক্ষিণ উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) মতলব বাজারের দেওয়ান সুপার মার্কেটের তৃতীয় তলায় কর্যালয়ের শুভ উদ্ভোধন করেন কেন্দ্রীয় সুপ্রিম পার্টির প্রচার সম্পাদক আঞ্জুমানে রহমানীয়া মাইনিয়া মাইজ ভান্ডারীয়া মাওলনা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী।
পার্টি কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সুপ্রিম পার্টির সভাপতি মোঃ মহসীন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন সিধু প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী শাহ মনির হোসেন, শাহ দেওয়ান রেজাউল করিম ফলিফায়ে গাউছুল আজম মাইজ ভান্ডারী, আব্দুল আওয়াল, মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক শাহ জাহিদুল আলম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর মৃধা, মোঃ হাসান, রহমান খলিফা, রিপন প্রধান, জয়নাল প্রধান, মুন্নি বেগম, সায়েরা খাতুন, নাসির, সফিক, মাহবুব, শাহিনসহ পার্টির সদস্যরা ।
