
সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণের কৃতি সন্তান চিরকুমার গণেশ ভৌমিক সার্ক কন্টোলার কাউন্সিলে নেলসন মেন্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৪-এ ভূষিত হয়েছেন। গত ১৯ অক্টোবর বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহাবাগ ঢাকায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদক ও প্রসংশাপত্র গ্রহণ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শিক্ষানুরাগী গণেশ ভৌমিক। সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গণেশ ভৌমিককে সার্ক কালচারাল কাউন্সিল-এর সভাপতি (নেপাল) দ্বীনদয়া রিজাল ও সাধারণ সম্পাদক (বাংলাদেশ) আর কে রিপন-এর যৌথ স্বাক্ষরিত প্রংশসাপত্র ও মেডেল প্রদান করা হয়। এ কৃতিত্ব চাঁদপুর জেলার মধ্যে একমাত্র গণেশ ভৌমিক অর্জন করেছেন। গনেশ ভৌমিক এক প্রতিক্রিয়ায় জানান, এ কৃতিত্ব চাঁদপুর জেলাবাসীর। আমি সকলের কাছে চীর কৃতজ্ঞ। পরম সৃষ্টিকর্তার সহায় থাকলে কারো মেধা লুকিয়ে থাকে না। হিংসা করা যায়, সাংগঠনিক কাজে বিরোধীতা করলেও মেধার প্রতিভার বিকাশ ঘটবেই। আগামী দিনগুলোতে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকল কাছে সহযোগিতা চাই। জীবদ্দশায় চির কুমার থাকলেও আমার স্বপ্ন বাকী জীবনটা মানব কল্যাণে বিলিয়ে দেওয়া। প্রতিদিনই ভালো মানুষের সাথে সঙ্গ দেয়া, সামাজিক ও ধর্মীয় কাজে সময় কাটানোই আমার লক্ষ্য থাকে। আমি যদি মানব জাতিকে আনন্দ দিতে পারি, তাদেরও উচিত আমাকে আনন্দ দেয়া। এর মাঝেই সমাজে মেধা প্রস্পুটিত হয়ে উঠে। সবাইকে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে সার্ক কালচারাল কাউন্সিল কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে আমাকে যে সম্মানে ভূষিত করা হয়েছে আমি কৃতজ্ঞ। জানা গেছে, চির কুমার গনেশ ভৌমিক ধর্মীয় সংগঠনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, সাপ্তাহিক মতলব কণ্ঠ পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য, মতলব পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক, মতলব সূর্যমুখী কচিকাঁচা মেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মতলব শ্রীশ্রী জগন্নাথ দেব কমিটির সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। গনেশ ভৌমিকের নিজ বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাদী ভূঁইয়া বাড়ি। জন্ম ১৯৫৯ সালের ১ জানুয়ারি। পিতার নাম স্বর্গীয় নিত্য গোপাল ভৌমিক। মাতা স্বর্গীয়া প্রিয় বালা ভৌমিক। ৭ বোন ২ ভাইয়ের মধ্যে তিনি ২য় ভাই। তিনি মতলব পূর্ব বাজারের ভূঁইয়া ক্রোকারিজ স্টোরের স্বাত্বাধিকারী। আরো এক প্রতিক্রিয়ায় এ প্রতিনিধির ব্যক্ত এ সাফল্য চাঁদপুরসহ মতলব দক্ষিণ উপজেলাবাসীর। অতীতেও আমি সামাজিক কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে সম্মানে ভূষিত হয়েছি। আগামী দিনগুলোতে সামাজিক ও সাংগঠনিক কাজে অনেক প্রেরণা জোগাবে।
