শিরোনাম
মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> সারাদেশ
  • ফরিদগঞ্জের নতুন ইউএনও তাসলিমুন নেছা
  • ফরিদগঞ্জের নতুন ইউএনও তাসলিমুন নেছা

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টার :

    কক্সবাজারের রামুর কাউয়ারখোপের মেধাবী কন্যা তাসলিমুন নেছা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন। সোমবার ২৫ এপ্রিল ফরিদগঞ্জ উপজেলায় তিনি যোগদান করেন। এর আগে গত ১২ এপ্রিল ১৬৫ নম্বর স্মারকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাসলিমুন নেছাকে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।

    দৃঢ় আত্মপ্রত্যয়ী তাসলিমুন নেছা বিসিএস (প্রশাসন) ক্যাডার ৩৪ ব্যাচের একজন গর্বিত সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

    তাসলিমুন নেছা এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার, কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার এসি (ল্যান্ড), কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিবসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। অসাধারণ প্রতিভাসম্পন্ন তাসলিমুন নেছা কক্সবাজারের রামু’র কাউয়ার খোপের মরহুম মনির আহমদ ও মরহুমা হালিমা খাতুন এর কনিষ্ঠ কন্যা এবং কক্সবাজার জেলা পরিষদের হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল মান্নান ও কবি, সাংবাদিক, ছড়াকার কামাল হোসেনের ছোট বোন। তাসলিমুন নেছা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসাইনের সহধর্মিণী। তাসলিমুন নেছা ও অধ্যাপক তারিক হোসাইন দম্পতি দুই পুত্র সন্তানের জননী ।

    এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে যোগদানের পর তাসলিমুন নেছা মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তার দায়িত্ব পালনের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান