
সফিকুল ইসলাম রিংকু
ভারি বর্ষণ আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মতলব দক্ষিণ ২০০০ বেচার বন্ধুরা। খাদ্যসামগ্রী, কাপড়, ও বিভিন্ন ঔষধপত্র নিয়ে এগিয়ে এসেছেন তারা।
মতলব দক্ষিন ২০০০ ব্যাচের বন্ধুরা, এই ত্রাণ কর্মসূচি পরিচালনা করেন। ব্যাচের সকল বন্ধুদের চারদিনে প্রায় ২ লাখ টাকা অনুদান সংগৃহীত হয়।
পরে পানির ট্যাংকি সংলগ্ন বন্ধু সাগরের রেস্টুরেন্টে সংগৃহীত ও কেনা উপহার সামগ্রী প্যাকেজিং করা হয়। বন্যা দুর্গত এলাকার দুইটি আশ্রয় কেন্দ্রের ৮০০ জনের জন্য দুই বেলার খাবার এবং ৪০০ প্যাকেট শুকনা ত্রাণ প্রস্তুত করা হয়।
শুকনা খাবারের প্যাকেটে দেওয়া হয় ৭৫০ গ্রাম চিড়া, দুই প্যাকেট বিস্কুট, ২ লিটার পানি, ২ পেকেট গুঁড়ো দুধ, একটি গায়ে মাখা সাবান, ২৫০ গ্রাম গুড়, ৫টি ওরস্যালাইন, ৫টি মোমবাতি, ১টি গ্যাস লাইটার, প্রয়োজনীয় ঔষধ, ন্যাপকিন, ৮০০ জনের দুইবেলার খাবারের মধ্যে ছিল একশত কেজি আলু, ১৫০ কেজি চাল, ৪০ কেজিভমুসুরের ডাল, ২০ কেজি এঙ্কর ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ১০কেজি পেয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া গুড়ার পেকেট এবং গরম মসলা।
পরে এসব ত্রাণসামগ্রী নোয়াখালী জেলার বন্যা কবলিত এলাকায় বিতরণ করা হয়। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে ২০০০ ব্যাচের বন্ধুরা যেন অসহায়াদের পাশে দাঁড়াতে পারে সেজন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।
