৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা
  • মতলবে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্য : ইজিবাইক চালক ইসমাইল ছৈয়াল (৬৫) কে অজ্ঞান করে তার গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক বেশে মুখে মাক্স পরিহিত দুই যুবক ওই ইজিবাইকে করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আসে। ওই সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিষ পানে আত্মহত্যার চেষ্টার এক রোগীকে সেবা প্রদানের সময় অনেক দর্শনাটির ভিড় হয়। মানুষের ভিড়ের কারণে ওই দুই দুর্বৃত্ত পালিয়ে গেলেও ইজিবাইক চালক গাড়িতে ঢলে পরে। ঠিক ওই সময় হাসপাতালে চত্বরে থাকা কয়েকজন শিক্ষার্থী তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।

    ইজিবাইক চালক ইসমাইল ছৈয়ালের স্ত্রী রাজিয়া বেগম বলেন, উনাকে অজ্ঞান করে গাড়িটি চুরি করার ধান্দায় ছিল ওই যাত্রীরা। মানুষের কাছে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। এখনো ওনার জ্ঞান ফেরেনি (রাত ৮টা)।
    ইজিবাইক চালক ইসমাইল ছৈয়ালের বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর ফতেপুর গ্রামে। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ বলেন, অজ্ঞাত পরিচয়ে প্রথমে ওই ইজিবাইক চালককে হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে আসে। তার সার্বিক চিকিৎসার বিষয়ে আমরা নজর রাখছি।

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়