শিরোনাম
মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলবে জিএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
  • মতলবে জিএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ প্রতিনিধি:

    মতলব পৌর এলাকার বাইপাস সড়কের পাশে অবস্থিত জিএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিকান্ড চেষ্টার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (২১ মার্চ) মধ্যরাতে ওই রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনাকে সাজানো নাটক, আবার কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করছেন।

    রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ চেষ্টার ঘটনায় জিএফসি রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেনের পিতা জাহাঙ্গীর ঢালী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।

    এদিকে গত ১৫ মার্চ মতলব পানিট্যাঙ্কি নামক স্থানে উপজেলার নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান গুরুতরভাবে জখম হয়। আর এই ঘটনায় জিসানের বড় ভাই কাউসার আহমেদ মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান দলটির নেতাকর্মীরা। মূলত ১৫ মার্চ এর ঘটনার প্রেক্ষিতে জিএসসি রেস্টুরেন্টে ভাঙচুর হয়েছে বলে মনে করেন দলটির একাংশের নেতাকর্মীরা।

    মধ্যরাতে জিএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ চেষ্টার ঘটনায় ইসমাইল হোসেনের পিতা জাহাঙ্গীর বেপারী বলেন, আমার ছেলে এই রেস্টুরেন্ট চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। পরিকল্পিতভাবে রাতের আঁধারে প্রতিপক্ষরা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

    উপজেলা ছাত্রদলের আহবায়কের ওপর হামলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেনের রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনার বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক মজিব সরকার বলেন, উপজেলার নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে ছাত্রদলের আহবায়ক এর উপর হামলার ঘটনা হয়েছে। আর এই হামলার ঘটনার সাথে যারা জড়িত তারাই নিজেদের দোষ আড়াল করতে পরিকল্পিতভাবে ভাংচুরের নাটক সাজিয়েছে বলে তিনি জানান।

    এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে ।

    ক্যাপশনঃ মতলব জিএফসি রেষ্টুরেন্টে হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা ।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান