
মতলব প্রতিনিধি: বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মতলব উত্তর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) উপজেলার দুর্গাপুরে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শান্ত চক্রবর্ত্তী।রাধাগোবিন্দ মন্দিরের সেবায়েত চন্দন গোশ্বামীর সভাপতিত্বে ও কৃষ্ণ কমল চক্রবর্ত্তী মহন গোশ্বামীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি পন্ডিত কালীপদ চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক বাবুল চক্রবর্ত্তী। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক সজ্ঞয় চক্রবর্ত্তী,কেন্দ্রীয় যুব কিশোরের সভাপতি এডঃ নরেন্দু ভট্রাচার্য্য, জেলা কমিটির সহ সভাপতি হরিপদ গোস্বামী, যুগ্ম সাধারন সম্পাদক প্রনয় চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক বলরাম গোশ্বামী, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিধান চক্রবর্ত্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক চক্রবর্ত্তী, এ সময় উপস্থিত ছিলেন টুটুল চক্রবর্তী,পবিত্র চক্রবর্ত্তী, কমল চক্রবর্ত্তী, সুজন চক্রবর্ত্তী প্রমুখ ।
সম্মেলনের প্রধান অতিথি শান্ত চক্রবর্ত্তী বলেন, ব্রাহ্মণ সংসদ গঠন করা হয়েছে সারাদেশে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা ব্রাহ্মণ সমাজকে একত্রিত এবং ধর্মীয় শিক্ষার উন্নয়নে সনাতন ধর্মাবলম্বীদের জাগ্রত করতে। ব্রাহ্মণরা জাগ্রত হলেই সনাতন ধর্মাবলম্বীরা জাগ্রত হবে । তাই আমরা সবাই মিলেমিশে ব্রাহ্মণ সংসদকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
সম্মেলনের দ্বিতীয় পর্যায় ব্রাহ্মণ সংসদ মতলব উত্তর উপজেলার নব গঠিত কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি চন্দন গোশ্বামী ও সাধারণ সম্পাদক কৃষ্ণ কমল চক্রবর্ত্তীকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমেদন দেওয়া হয় ।
ক্যাপশন: ব্রাহ্মণ সংসদ মতলব উত্তর উপজেলার নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করছেন অতিথিরা।
