
মতলব দক্ষিণ উপজেলার কয়েকটি গরুর হাটে ও বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ ১৯জুলাই সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
এসময় উপজেলার নারায়ণপুর বাজার, মুন্সীরহাট বাজার, ঢাকিরগাঁও বালুর মাঠ, পানির ট্যাংকি মোড়, ধনারপাড় বাজারসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় আটটি মামলায় মোট ১হাজার ৬শ টাকা জরিমানা প্রদান করা হয়।
জানা যায়, ঢাকিরগাঁও গরুর বাজার সম্মুখ সড়কে গরুর হাটে সাধারন জনগনকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের বিশেষ আহবান জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়েছে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ থানা পুলিশ সদস্যগণ।
১৯-০৭-২০২১
