
সমির ভট্রাচার্য্য :
মতলব দক্ষিন উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক প্রশমন দিবস পালন করা হয়েছে । এবারের প্রতিপাদ্য বিষয় আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৩ অক্টোবর রবিবার উপজেলা পরিষদদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রবিউল আলম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম, যুবউন্নয়ন কর্মকর্তা ফারুক আহম্মেদ, মহিলা বিসয়ক কর্মকর্তা আমেনা বেগম খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, নায়েেরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জান মোল্লা, নায়েেরগাঁও দক্ষিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের প্রচার সম্পাদক সমির ভট্রাচার্য্য, প্রকল্প বাস্থবায়ন সহকারি কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, লক্ষি নারায়ন রায়সহ সকল কর্মকর্তা, কর্মচারিরা ।
ক্যাপশন ঃ মতলব দক্ষিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
