
মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আলহাজ্ব গাজী মুক্তার হোসেন ,
তিনি বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা। আসুন, এই ঈদে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করি। দুঃখ গুলো ভুলে গিয়ে ঈদের আানন্দে মেতে উঠুক সবার মন, সবাইকে ঈদুল আযহা শুভেচ্ছা। ঈদ মোবারক।
সদস্য মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি যিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান, এবং বিশিষ্ট সমাজসেবক,
আলহাজ্ব গাজী মুক্তার হোসেন আরও বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বিশ্ব মুসলিম উম্মাহর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।
পরিশেষে তিনি মতলব উত্তর উপজেলা এর সকল জনগণকে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ মোবারক।
