
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলার শাহপুর তালুকদার বাড়ীর মরহুম আবুল হোসেন তালুকদারের স্ত্রী, ও হিরন তালুকদারের মততাময়ী মা এবং যুবলীগ নেতা সুমন তালুকদারের দাদী আয়েশা বেগম (৯৫) গত ৫ মার্চ রাত ২টার সময় ঢাকাস্থ সাভার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি….. … রাজিউন । মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন । ৬ মার্চ বিকাল সারে ৩টায় তালুকদার বাড়ীর মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্হিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশ্রাফুল ইসলাম সোহাগ, মরহুমার বোনের ছেলে পালাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক সুমন তালুকদার, সেচ্ছাসেবক লীগ নেতা ডাঃ ওমর ফারুক কুকিল, ইউপি সদস্য উজ্জল তালুকদার, মোস্তফা কাদরী, মোস্তফা তালুকদারসহ এলাকার মুসল্লীরা , জানাজা পরিচালনা করেন মাওলনা আক্তার হোসেন । জানাজা শেষে তালুকদার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
