শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • Uncategorized >> চাঁদপুর >> মতলব
  • সুবর্ণ স্কুলে চুরি, থানায় অভিযোগ
  • সুবর্ণ স্কুলে চুরি, থানায় অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    মতলব  প্রতিনিধি : মতলব পৌর এলাকার পশ্চিম বাইশপুর মহল্লায় অবস্থিত সুবর্ণ স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে মঙ্গলবার ( ২ মার্চ) মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেন স্কুলটির পরিচালক।

    অভিযোগ থেকে জানা যায়, পহেলা মার্চ রাত দশটায় স্কুলটির পরিচালক ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন স্কুলের বারান্দা দিয়ে বাসায় ফিরছিলেন। ওই সময় তিনি স্কুলের শিক্ষক মন্ডলীর অফিস কক্ষের দরজা খোলা দেখতে পান। রাতে দরজা খোলা থাকার বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ওই কক্ষ তালা বদ্ধ ছিল বলে জানানো হয়। পরে ওই কক্ষে প্রবেশ করে দেখা যায় যে চোরের দল একটি ‘ সিলিং ফ্যান” চুরি করে নিয়ে যায়। স্কুলে চুরির বিষয়টি আশপাশের লোকজনকে মুঠোফোনে জানানো হয় এবং একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় যে রাত আনুমানিক ৯ টায় কতিপয় যুবক স্কুলের মূল ফটকের সামনে অবস্থান করছিল।

    অভিযোগ থেকে আরো জানা যায় যে, ফ্যান চুরির ঘটনার আগে গত ১৭ ফেব্রুয়ারি চোরের দল স্কুলের ওয়াশরুম থেকে একটি সচল পানির পাম্প চুরি করে নিয়ে যায়। পানির পাম্প চুরি যাওয়ার বিষয়টিও স্থানীয় কয়েকজন কে অবহিত করা হয়েছিল বলে জানান স্কুলটির পরিচালক। এদিকে থানায় অভিযোগ করার রাত আনুমানিক সাড়ে ১০টায় স্কুলের মূল ফটকের পাশে বাঁশের বেড়া ভাঙ্গা অবস্থায় দেখতে পাওয়া যায়।

    চুরির বিষয় স্কুলের পরিচালক বলেন, ২০১৮ সালে স্কুল চালু হওয়ার পর থেকে কখনোই এমন ঘটনা ঘটেনি। পহেলা মার্চ রাতে যখন আমি বাসায় ফিরছিলাম সেই সময় স্কুলের সামনে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধ সড়কে কতিপয় অজ্ঞাত নামা যুবকদের দেখেছিলাম। হয়তো তারাই এই চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
    মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
    মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
    বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
    বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
    কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে 
    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত