
স্টাফ রিপোর্টারঃ মতলব দক্ষিণ উপজেলার উপাধি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ মার্চ (শুক্রবার) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতীতে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা সভাপতি আল মাহমুদ। এ সময় মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, মাদ্রাসার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রধান, সুপার মাওলানা রুম্মান খান, মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম মোহন, ৫নং উত্তর উপাদি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম (খোকন) মাস্টার, ৮ নং ওয়ার্ড মেম্বার মামুন মিয়াজি, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আশরাফুল জাহান শাওলিন সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বোয়ালিয়া বায়তুল মামুর জামে মসজিদ এর খতিব মাওলানা মো: মোজাম্মেল হোসেন ফারুকী।
প্রধান অতিথি আল মাহমুদ তার বক্তব্যে মাদ্রাসার বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন এবং মাদ্রাসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে তিনি আসন্ন উপজেলা নির্বাচনে সকলকে অংশগ্রহণ করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উপস্থিত সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
