
সমির ভট্টাচার্য্যঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদে মনোনয়ন দাখিল করলেন ৭ জন ।
নির্বাচন অফিস সুত্রে জানাযায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ১.মো. মানিক দর্জি
দপ্তর সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ (স্থানীয় সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আশীর্বাদপুষ্ট)
২.মুক্তার গাজী জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ৩.এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) মনোনয়ন দাখিল করেন ১.রিয়াজুল হাসান রিয়াজ
উপজেলা আওয়ামী লীগের সদস্য (স্থানীয় সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আশীর্বাদপুষ্ট) ২.মো. আসাদুজ্জামান স্থানীয় আওয়ামী লীগ নেতা। ৩.শামিন হোসেন
স্থানীয় আওয়ামী লীগ নেতা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ১.লাভলী চৌধুরী
(স্থানীয় সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নিকটাত্মীয়) উল্লেখ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন লাভলী চৌধুরী ।
