শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে কেবিএম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
  • মতলবে কেবিএম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ মতলব দক্ষিণ উপজেলার পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের দুইবছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতীহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুইজন মহিলা অভিভাবক প্রতিনিধি প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

    নির্বাচনে মোট ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১০৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আনোয়ার হোসেন, ১০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে মো. মিজানুর রহমান, ১০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. শাহজালাল এবং ৯৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. রেজাউল। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থীর মধ্যে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডলি বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসা: শেফালী বেগম পেয়েছেন ৭৬ ভোট।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত। পরে আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফলাফলের কপি হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।

    আইন শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন, মতলব দক্ষিণ থানার এসআই মো. দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

    নির্বাচন পর্যবেক্ষন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, নারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার প্রমুখ ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)