শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণের রসুলপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
  • মতলব দক্ষিণের রসুলপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায় । তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    মঙ্গলবার (১লা মে) গভীর রাত ২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর গ্রামের দক্ষিণ পাড়ার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীররাতে ওই বাড়ির নুরুল ইসলাম সরকারের বসতঘরে বৈদ্যুতিক সার্কিট হতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

    এসময় ঘরে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
    এর আগেই আগুনে ঘরে থাকা মূল্যবান নগদ ষোল হাজার টাকাসহ স্টীলের আলমিরা,সুকেস,কেবিনেট, ৩টি কাঠের খাট, পরিধানযোগ্য কাপড়ের পোশাক,জাতীয় পরিচয় পত্র,৩টি পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্সের মুল সনদপত্র ও ঘরে থাকা মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশাদুজ্জামান বার্তা প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তকে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন ডিপুটি কমান্ডার মুক্তি যোদ্ধা বশিরউল্লাহ সরকারসহ ক্ষতিগ্রস্ত ব্যাক্তিসহ এলাকা গণ্যমাণ্য ব্যাক্তিরা৷

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)