শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান হলেন সিরাজুল মোস্তফা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আসমা (আখি)
  • মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান হলেন সিরাজুল মোস্তফা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আসমা (আখি)

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (প্রতীক-দোয়াত কলম)। সেই সাথে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার আসমা (আখি) প্রতীক- ফুটবল। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দেওয়ান শওকত আলী বাদল।

    বুধবার (৮ মে) সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল এক লক্ষ ৯৭ হাজার ২৬ জন। যার মধ্যে ৪৬ হাজার ৪শত ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ২৩.৬০%। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনের সার্বিক ফলাফল ঘোষণা করেন সহকারী প্রিসাইডিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া।

    ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চেয়ারম্যান পদে বিজয়ী অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার পেয়েছেন ১৬ হাজার ৯শত ১০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মঞ্জুর হোসেন রিপনীর (প্রতীক আনারস) পেয়েছেন ১৬ হাজার ১শত ১৬ ভোট। নির্বাচনে তৃতীয় হয়েছেন বিএইচএম কবির আহমেদ (প্রতীক ঘোড়া)। তিনি পেয়েছেন ১৩ হাজার ৩শত ৬১ ভোট।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুইজন। এদের মধ্যে বিজয় নাজমা আক্তার আসমা (আখি) পেয়েছেন ২৩ হাজার ২শত ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর বেগম (শীলা মনি) প্রতীক হাঁস পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)