শিরোনাম
জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি: এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের পথে ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে হয়রানি,ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • কালিগঞ্জে হয়রানি,ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

    সাতক্ষীরার কালিগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও মিথ্যাচরের প্রতিকারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ উপজেলার মৌতলা গ্রামের পূর্ব মৌতলা গ্রামের শেখ শাহজাহান এর ছেলে শেখ জাকির হোসেন। তিনি বলেন গত ৮ অক্টোবর ২৪ তারিখে কয়েকটি দৈনিকে ও অনলাইনে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে মৌতলা ইউনিয়ানের পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ মুনছুর আলীর ছেলে আ’লীগের ক্রীড়া সম্পাদক ও দুষ্কৃতকারী  দের দোষর শেখ আমিনুর রহমান, তার ভাই আহছানুর রহমান গং।

    আমার পিতা শেখ শাহাজানের ক্রয়কৃত সম্পত্তিতে আমার জন্মের আগে থেকেই শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসিতেছি। বিগত ফ্যাসিষ্ট আ’লীগ সরকারের আমলে শেখ আমিনুরসহ তাহার ভাই শেখ আছানুর (৫২), আছানুরের স্ত্রী ফাতিমা বেগম (৪১), আছানূরের ছেলে শেখ আব্দুল্লাহ ফারহাদ (বাবু) (২২), ছোট ভাই শেখ মমিনুর (৩৪), মমিনুরের স্ত্রী নূর নাহার খাতুন (২৭), ছোট বোন রেহানা পারভীন (৩৮)বড় বোন শাহিনা খাতুন (৫৪) আমিনূরের স্ত্রী মনিরা খাতুন (৪৯) মেয়ে আফসানা (মিমি) (২৫) মিমির সেই সময় কার স্বামী আছাদুল সহ সংঘবদ্ধ দল বিগত আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাকালে জবর দখল করতে উদ্দূত হয়। এক পর্যায়ে তারা আমাদের বসত বাড়িতে ঢুকে ঘর বাড়ীসহ জমির সীমানা  ভাংচুর এবং নানাবিধ অপকর্মে জড়িত হয়। আমরা এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিদের সহোযোগীতায় তাদের করা ভাঙচুর ছাড়া অন্য সকল জিনিসপত্র নিজেদের আয়ত্তে রাখতে সক্ষম হয়, এরপর গ্রাম্য শালিস হয়। সেটা মনপুত্ত না হলে তারা গ্রাম্য শালিশ প্রত্যক্ষন করে আবারও গুণ্ডা- বাহিনী নিয়ে আমার ও আমার পরিবারের উপর হামলা করে। সেই থেকে তাদের সাথে দেওয়ানী এবং ফৌজদারী মামলা চলমান।

     বিগত ০৫/ ০৮/২৪ তারিখে সাধারন শিক্ষার্থীদের গণঅভূত্থানে পরাজীত ফ্যাসিষ্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাত্র আনুমানিক ৯ টার পরে ফ্যাসিষ্টের দোষর শেখ আমিনুর ও তার ছোটভাই শেখ মমিনুর মটর সাইকেলে পালাতে গেলে রাজনৈতিক  ও সাধারণ জনগণের কাছে গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হয়। ০৫/০৮/২৪ তারিখ উক্ত ঘটনাকে একপেশী ঘটনা তৈরি করে বিগত ০৮/১০/২৪ তারিখে পত্রিকায়  মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদ প্রচার করেন এবং উক্ত সংবাদের ভিত্তিতে শেখ মমিনুর এর স্ত্রী নুর নাহার খতুন (২৭) বাদী হয়ে ০৯/১০/২৪ তারিখে সাতক্ষীরা কোর্টে একটি মামলা দায়ের করেন যেটি ১৩/১০/২৪ তারিখে জি আর ১৬৩/২৪ নং মামলা রেকর্ডভূক্ত হয়। উক্ত মামলা সৃষ্টি হওয়ায় আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হইতেছি আমরা কাজকর্ম থেকে বিরত রহিয়াছি। এসকল ঘৃনিত কর্মকান্ডে প্রতিবাদ জানাই। সম্মেলনে তিনি আমিনুর গংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেণ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,