শিরোনাম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে উত্তরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও দুই সহস্রাধিক বিএনপিতে যোগদান ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে : তানভীর হুদা
  • মতলবে উত্তরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও দুই সহস্রাধিক বিএনপিতে যোগদান ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে : তানভীর হুদা

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান :
    চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান। বিচার পাওয়ার, মত প্রকাশের ও সম্মানের অধিকার সকলের জন্য নিশ্চিত করতে হবে। সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।
    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তানভীর হুদা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে। এখন সেই দেশকে নতুন করে গড়তে পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফায়। এই দফাগুলোর মধ্যেই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ নম্বর দফায় বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে।
    তিনি আরও বলেন, বাংলাদেশে এখন প্রয়োজন ঐক্য ও শান্তির রাজনীতি। বিএনপি সেই ঐক্যের প্রতীক। এখানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষই এই দেশের নাগরিক, সবাই সমান মর্যাদার অধিকারী। বিএনপি ঐক্যের রাজনীতি করে।
    সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দূর্গাপূজা মণ্ডপের সভাপতি সূদীর বিশ্বাস, উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া প্রমুখ। সভা শেষে দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন।
    অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    ছবি ক্যাপশন:
    মতলব উত্তরের দূর্গাপুর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)