শিরোনাম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষকে বিজয়ী করতে হবে ড. জালাল উদ্দিন
  • ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষকে বিজয়ী করতে হবে ড. জালাল উদ্দিন

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান :

    মতলব উত্তর–দক্ষিণ (চাঁদপুর – ২) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, এই মুহূর্তে আমার প্রধান কাজ হচ্ছে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করেই দলীয় কর্মসূচি পালন করা। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই, সবাই একই পরিবারের সদস্য। ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

    মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া কেন্দ্রীয় গোরস্থানে তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

    ড. জালাল উদ্দিন আরও বলেন, আমার কারণে যারা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ আজ আপনাদের মনের আশা পূর্ণ করেছেন। আমরা কারও উপর জুলুম করব না, ভালোবাসা দিয়েই মতলবের মানুষের মন জয় করব। আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং এই আসনটি দলকে উপহার দিব।

    নিজ গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আমার লুধুয়া গ্রামের মানুষদের প্রতি চির কৃতজ্ঞ। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, আমাকে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন। আমিও আপনাদের পাশে ছিলাম, আজীবন পাশে থাকব।

    এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে মতলব উত্তরের শ্রীরায়েরচর ব্রিজে পৌঁছালে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ফরাজীকান্দিতে অবস্থিত ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রহঃ)-এর রওদ্বা শরীফ, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন।

    এ সময় মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)