শিরোনাম
অরুণাচলে বাঁধবিরোধী আন্দোলনে সংঘর্ষ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রুরা ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ উজিরপুরে সংঘাতের জেরে প্রাণহানি, মাইক্রোবাসসহ আটক নয়জন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু
  • কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরা কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুল বারী সফু।এসময়ে সাথে ছিলেন কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বেসরকারি সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ উপজেলা সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।তাঁর এ মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধী মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
    বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতি শেখ সাইফুল বারী সফু শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
    শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং একটি যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। নবনিযুক্ত সভাপতি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
    তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি জাতি গঠনের কারখানা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়কে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
    অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে। শিক্ষাবান্ধব ও সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা বিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
    স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরাও শেখ সাইফুল বারী সফুর মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিক ও সমাজ সচেতন ব্যক্তি হিসেবে তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
    উল্লেখ্য, শেখ সাইফুল বারী সফু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান