১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
  • প্রচ্ছদ
  • আরোও >> ক্যাম্পাস >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
  • ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল অল্প সময়ের মধ্যেই শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, ক্রীড়া ও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করে একটি আধুনিক, মানসম্মত ও সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে প্রতিষ্ঠানটি অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

    সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী সানিয়া সাঈদ অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন আয়োজিত আন্তর্জাতিক ইংরেজি রচনা প্রতিযোগিতায় বিশ্বের ১,০০,২২৭ জন প্রতিযোগীর মধ্যে সেরা দশে স্থান অর্জন করে দেশ ও জাতির জন্য বিরল সম্মান বয়ে এনেছে। আগামী ২ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যও সে আমন্ত্রণ পেয়েছে।

    বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের সাফল্য কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার মান ও সৃজনশীল পরিবেশেরই প্রতিফলন।

    শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, জাতীয় পর্যায়েও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে প্রতিষ্ঠানটি। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত জেলা বিজ্ঞান মেলায় কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী—৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে উপজেলার অন্যতম সেরা ফলাফল অর্জন করে। এছাড়া বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ সাফল্য অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মানের প্রমাণ বহন করে।
    পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, ক্রীড়া, দাবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, তথ্যপ্রযুক্তি শিক্ষা, আত্মরক্ষা প্রশিক্ষণ, বিজ্ঞানচর্চা এবং বিভিন্ন জাতীয় ও সামাজিক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিদ্যালয়টি।
    প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অধ্যক্ষ জাকির হোসেন কামাল। তাঁর দূরদর্শী নেতৃত্ব, শৃঙ্খলাবোধ, আধুনিক শিক্ষাদর্শন এবং শিক্ষার্থীকেন্দ্রিক নানা উদ্যোগের ফলে কেএফটি কলেজিয়েট স্কুল আজ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তাঁর নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত।
    অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের দূরদর্শী চিন্তা ও শিক্ষাবান্ধব উদ্যোগ কেএফটি কলেজিয়েট স্কুলকে আজকের অবস্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি শিক্ষাবিদ মরহুম ওয়ালিউল্লাহ পাটোয়ারী স্যারের স্বপ্নের ‘এলেমগঞ্জ’ গড়ে তোলার প্রত্যয়ে মতলবকে একটি সমৃদ্ধ শিক্ষানগরীতে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা, শিক্ষা বিস্তারে আন্তরিক প্রচেষ্টা এবং অধ্যক্ষ জাকির হোসেন কামালের দক্ষ নেতৃত্বের সমন্বয়ে কেএফটি কলেজিয়েট স্কুল আজ সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
    শিক্ষা সংশ্লিষ্টদের মতে, অল্প সময়ের মধ্যেই কেএফটি কলেজিয়েট স্কুল যে সাফল্যের ধারাবাহিকতা সৃষ্টি করেছে, তা শুধু মতলব বা চাঁদপুর নয়, সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয়। প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের সুদূরপ্রসারী স্বপ্ন এবং অধ্যক্ষ জাকির হোসেন কামালের দক্ষ নেতৃত্বে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গৌরবময় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট সকলের।

    আরও পড়ুন

    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক
    মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন
    কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর