
মতলব দক্ষিণ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবং মতলব পৌর ছাত্রদলের ছাত্রনেতা মোঃ ফয়সাল খন্দকার।
দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ উপলক্ষ।
পূজা উদ্যাপন যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে প্রত্যাশা করেন।
তিনি সনাতন ধর্মাবলম্বীসহ মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
