শিরোনাম
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলী ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা মতলব উত্তরে নিশ্চিন্তপুর গোল্ডকাপের দ্বিতীয় মেগা সেমিফাইনালে কেশাইরকান্দির জয় কালিগঞ্জে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের ছাগল ও শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ পীরযাত্রাপুরের বাহেরচরে চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতামো. কামরুজ্জামান পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন শফিকুল ইসলাম সহিম
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা
  • ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ আবদুল্লাহ (বুড়িচং)কুমিল্লা :

    কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ নভেম্বর) সকালে ইছাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে ইছাপুরা সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. ফরিদ উদ্দিন মাস্টার। সভায় আহ্বায়কের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম।

    সভায় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের কোনো পদে না থাকলেও আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের কঠিন সময়ে তিনি দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। ওই সময়ে এলাকার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ভরাসার বাজারে যেতে পারতেন না। তিনি বাজারে গেলে নেতাকর্মীরা সেখানে আসতেন। দলের দুর্দিনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পাশে থেকেছেন বলেও দাবি করেন তিনি।

    তিনি আরও বলেন, দল তাকে মনোনয়ন দেবে বলে আশাবাদী। মনোনয়ন পেলে ইছাপুরা সমাজসহ ইউনিয়নের সব নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে চান।

    বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জি এইচ জোবায়ের হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, ষোলনল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শিশু, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জুলহাস, ইঞ্জিনিয়ার মুসা ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক, ছাত্রদলের সাবেক সভাপতি জামশেদ, সাবেক বিডিআর সদস্য বাচ্চু, নোয়াব সর্দার, ওয়ার্ড যুবদল সভাপতি তাজুল ইসলাম ময়নাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ, বিএনপি নেতা দুলাল মিয়া, ইছাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ হাফিজ, জাহাঙ্গীর আলম খান, চিকিৎসক রনি, মোতালেব হোসেন আকন্দ, হাজী অহিদ, প্রবাসী নাঈম, রফিক পুলিশ, হারুন মাস্টার ও হাজী নুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    সভায় ইছাপুরা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মো. জাহাঙ্গীর আলমের প্রতি সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।

    আরও পড়ুন

    রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলী
    মতলব উত্তরে নিশ্চিন্তপুর গোল্ডকাপের দ্বিতীয় মেগা সেমিফাইনালে কেশাইরকান্দির জয়
    কালিগঞ্জে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
    ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের ছাগল ও শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ
    পীরযাত্রাপুরের বাহেরচরে চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত
    মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী
    পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান
    ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতামো. কামরুজ্জামান