শিরোনাম
ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ উজিরপুরে সংঘাতের জেরে প্রাণহানি, মাইক্রোবাসসহ আটক নয়জন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে জাটকা ব্যবসায়ীদের হামলায় এক যুবক আহত – ধনাগোদা বার্তা
  • মতলবে জাটকা ব্যবসায়ীদের হামলায় এক যুবক আহত – ধনাগোদা বার্তা

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি ঃ মতলব দক্ষিন উপজেলার মাছুয়াখাল বাজারে জাটকা ব্যবসায়ীর হামলায় এক যুবক গুরতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

    সরজমিনে জানাযায় গত ২৭শে মার্চ শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটে মতলব দক্ষিন উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল বাজার এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন মীর ও গ্রাম পুলিশের অভিযানে জাটকা ইলিশ আটক করা হয় । এ সময় মাছ ব্যবসায়ীরা মাছ রেখে পালিয়ে যায় । পরে আটককৃত জাটকা মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা নির্দেশে ৫ টি এতিমখানায় মাছগুলো বিতরন করা হয় ।

    এরই সুত্র ধরে তাদের মাছ ধরিয়ে দিয়েছে সন্ধেহে এলাকার জাটকা ব্যবসায়ী মৃতঃ কাশেম আলী জামাদ্দারের ছেলে হরিনের নির্দেশে মৃতঃ শহিদ আমল বেপারীর ছেলে আলম (৪০) ও শাহআমল (৩২) একই এলাকার মুমতাজ জামাদ্দারের ছেলে সুভলকে মোবাইল ফোনে ডেকে এনে মাছুয়াখাল বাজারে নুরু প্রধানের দোকানের সামনে মারধর করে এ সময় আশপাশের লোকজন এসে আহত সুভলকে উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা সেবা প্রধান করেন । এ ঘটনায় সুভল বাদী হয়ে থানায় অভিযোগ করেছে ।

    এ বিষয়ে এলাকার একাধিক ব্যাক্তিরা বলেন হরিন, আলম, শাহআলম এলাকার চিহৃিত জাটকা ব্যবসায়ী তাদের জাটকা ধরিয়ে দিয়েছে সন্ধেহে তারা সুভলকে মারধর করেছে ।

    এ ঘটনায় মাছ ব্যবসায়ী হরিন বলেন ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমল বলেন আমি তার কাছে বিশ হাজার টাকা পাই তাই আমি তাকে একটা থাপ্পর দিয়েছি ।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন মীর বলেন সরকারী আদেশ অমান্য করে তারা দির্ঘদিন যাবত এলাকায় জাটকা বিক্রী করে আসছে বলে অভিযোগ পাওয়ার কারনে আমি গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাটকা ইলিশ আটক করেছি। মাছ আটকের ঘটনাকে কেন্দ্র করেই মাছ ব্যবসায়ীরা সুভল নামে একজনকে মারধর করতে করছে বলে আমি শুনেছি ।
    এ ঘটনায় এসআই হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।