
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৭নং ওয়ার্ড যুব সমাজের আয়োজনে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া বালুর মাঠে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করে বোয়ালীয়া উত্তরণ যুব সংঘ ও মাষ্টার বাজার ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব। খেলাটি ফ্লাডলাইটে অনুষ্ঠিত হয়।
১৬ অক্টোবর রাত ৮টায় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহার সভাপতিত্বে, কৃষ্ণ চন্দ্র দাসের পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত, খেলার উদ্ভোদন করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রধান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, মতলব বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনিরুজ্জামান, দলিল লেখক রতন চন্দ্র লোধসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় মাস্টার বাজার ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বোয়ালিয়া উত্তরণ যুবসংঘকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাটি পরিচালনা করেন মোঃ মোদাছের হোসেন ।
