শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • ঢাকা বিভাগ >> রাজনীতি >> সারাদেশ
  • অর্থের বিনিময়ে শ্রীপুর যুবদলের কমিটি গঠনের অভিযোগ
  • অর্থের বিনিময়ে শ্রীপুর যুবদলের কমিটি গঠনের অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    অনলাইন ডেক্স

    গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের কমিটি অর্থের বিনিময়ে করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। আর এই নতুন কমিটি বাতিল চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন তাঁরা। সেই চিঠিতে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম সুপারিশ করেছেন।

    চিঠিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা যুবদলের চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পরে ২১ অক্টোবর ৪৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। অরাজনৈতিক, অদক্ষ ও অনভিজ্ঞ বহিরাগতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কিশোরগঞ্জের এক নেতাকে শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির নেতাদের অনেকেই শ্রীপুরের রাজনীতির সঙ্গে যুক্ত নেই। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ওই কমিটি গঠন করা হয়। টাকার বিনিময়ে এবং শ্রীপুরে বিএনপির এক কেন্দ্রীয় নেতার অনৈতিক হস্তক্ষেপে এই কমিটি করা হয়েছে।

    এদিকে শ্রীপুর উপজেলা যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে সম্প্রতি জেলা ও উপজেলা পর্যায়ের ২০ জন যুবদল নেতা পদত্যাগ করেছেন। শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, যুবদলের কমিটি গঠনের আগে উপজেলা বিএনপির কোনো সুপারিশ বা মতামত নেওয়া হয়নি।

    অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, কমিটি অনুমোদনের ব্যাপারে জেলা যুবদলের কোনো হাত নেই। কেন্দ্র থেকে কমিটি করে দেওয়া হয়েছে। তবে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় পদবঞ্চিত নেতাদের বিষয়টি বিবেচনা করা হবে।

    আরও পড়ুন

    পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী
    অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
    রায়েরবাজারে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রলবোমায় আগুন, চালক আহত
    জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি: এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
    এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন
    মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
    সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
    ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ